তিক্ততা চরমে! অর্জুনের জন্মদিনে ইঙ্গিতপূর্ণ পোস্ট মালাইকার

অনলাইন ডেস্ক

মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসেছিল বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্মদিন উদযাপনের আসর। তাতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। এছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতি বছর জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, সেই মালাইকা অরোরাই অনুপস্থিত। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন এবার তাদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিল।

গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে। এবার মালাইকা অর্জুনের জন্মদিনে না আসাতেই যেন তা অনেকটাই পরিষ্কার। অনেকেই ইতোমধ্যে এই নিয়ে কানাঘুষা শুরু করে দিয়েছেন। তাহলে কি অর্জুন-মালাইকার মুখ দেখাদেখি বন্ধ! সেই গুঞ্জন আরও উস্কে দিয়েছেন মালাইকা নিজেই, অর্জুনের জন্মদিনে ইঙ্গিতপূর্ণ একটি পোস্টের মাধ্যমে।

গত মাসে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর জানা যায়, সম্পর্ক ভাঙলেও নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখবেন অর্জুন-মালাইকা। কিন্তু এদিন মালাইকার অনুপস্থিতি দেখে নেটাগরিকরা প্রশ্ন তুলছেন, আদৌ কি দু’জনের মধ্যে আর বন্ধুত্বটুকুও বজায় রয়েছে?
এর মাঝেই মালাইকা লেখেন, “আমি জীবনে এমন মানুষ চাই যাদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারব। শুধু তাই নয়, এমন মানুষ যারা আমার পিছনেও একই রকম ব্যবহার করবে।”

দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন। সম্পর্ক কেন ভাঙল, তা-ও স্পষ্ট নয়। যদিও মালাইকার ম্যানেজার সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেছিলেন। তবে অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি যেন নতুন করে উস্কে দিল জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights