তিন শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এনবিআরের অনুসন্ধান শুরু
নিজস্ব প্রতিবেদক
শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার, রাজস্ব ফাঁকি এবং অর্থনৈতিক অনিয়মের অভিযোগে তিনটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অর্থ মন্ত্রণালয়ে জমা পড়া এক আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বিষয়টি নিশ্চিত করেছে এনবিআরের একটি সূত্র।
যে তিন শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে সেগুলো হলো, মিখাইল প্লাস্টোপ্যাক লিমিটেড, গ্রিন স্টার ইন্টারন্যাশনাল লিমিটেড ও হানসেং পেপার অ্যান্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এর আগে, ২৫ জুন দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ওই তিন প্রতিষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন করা হয়। প্রতিবেদনটির শিরোনাম ছিল— “বেনামে পুলিশ কর্মকর্তার শিল্পপ্রতিষ্ঠান”।
