তিনজন নিহতের ঘটনায় পলাতক বাসচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় রেলওয়ের পয়েন্টসম্যানকে ধাক্কা দিয়ে বাস উল্টে তিনজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক খোরশেদ আলম খোকনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, রবিবার রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে বাসচালক খোরশেদ আলম খোকনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৬ মার্চ রাতে খালি ট্রেন তেলের জন্য যাচ্ছিল। রাস্তা ক্রস করার সময় বাসকে সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু বাসটি সিগন্যালে না থেমে দ্রুতগতিতে ট্রেনে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি উল্টে গিয়ে ট্রেনের পয়েন্টসম্যান আজিজুল হকসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights