তিব্র গরমে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি :
প্রচন্ড গরম যেন কমছেই না উত্তরের জেলা দিনাজপুরে, অতিরিক্ত তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়ছে মানুষ।
সোমবার ১৫ মে ২০২৩ দুপুরে দিনাজপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
গত ১৫ দিন ধরে দেশের অধিকাংশ এলাকার মতো দিনাজপুরেও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরম আর প্রখর রোদে
ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
দিনাজপুরের তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
বাড়ছে গরমের তীব্রতা। এতে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষেরা।

এদিকে প্রচন্ড গরমকে অসহনীয় করছে ঘন ঘন লোডশেডিং। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কথা
স্বিকার করছেন সংশ্লিষ্টরা। তবে তারা বলছেন শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
রবিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন অটোরিকশা চালকরা দিনাজপুর
রেলওয়ে স্টেশনে গাছের তলায় অটোরিকশার মধ্যে শুয়ে ছিলেন চালক মো. মামুন ও মো. আজিজুর রহমান ।
তারা বলেন, গরমে আর পারছি না। তাই ভাড়া মারা বাদ দিয়ে এই গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছি।
রোদ আর গরমে কোনোভাবেই টিকে থাকা যাচ্ছে না।
১নং চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শীবরামপুর গুচ্ছগ্রামের দিনমজুর মানুয়েল কিস্কু বলেন,
রইদত(রোদে) হামরা কাজ করিবা পারেছি না,মানুষও বাহির হছেনা, কারেন (বিদ্যুৎ) খালি আইসেছে আর
যাছে, গরমের কারনে টিবলত (টিউবওয়েল) পানি কম ওঠেছে, গরমত কারেন নিয়া যত জ্বালা।

এদিকে বাজারে বেল,তরমুজ,লেবু দামও চড়া,
চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। অতিরিক্ত গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, বৃদ্ধ, ও শ্রমজীবী
মানুষেরা
তিব্র গরমে শরির সুস্থ রাখতে বেশি করে বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন ও তরল খাদ্য গ্রহনের পরামর্শ দিচ্ছেন
চিকিৎসকেরা। সাধারন মানুষেরা একটু প্রশান্তির জন্য চাইছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জামান আসাদ জানান, গত ১৫ দিন ধরে
দিনাজপুরে তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সোমবার দিনাজপুরে বিকেল
৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

বার্তা প্রেরক : আব্দুস সালাম
মোবাইল :০১৭২১৪৬০০০৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights