তুচ্ছ ঘটনায় বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে নুরজাহান বেগম (৯০) নামে বৃদ্ধা মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে। শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের এলাইচ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম ওই গ্রামের পশ্চিমপাড়া মিয়াজি বাড়ির মৃত মৌলভী হাবিবুর রহমানের স্ত্রী। ঘাতক বাহার (৫৫) নিহত নুরজাহান বেগমের ৭ ছেলে ও ১ মেয়ের মধ্যে সবার বড়।

স্থানীয়রা জানান, ঘাতক আহসানুজ্জামান বাহার বেকার অবস্থায় নিজ বাড়িতে বসবাস করেন। সে জন্মসূত্রে মানসিক রোগী। মানসিক সমস্যা থাকায় বিয়ের পরপরই তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর থেকেই মায়ের সঙ্গেই থাকেন তিনি। ঘটনার সময় তার মা টুকরি আনতে বলায় রেগে গিয়ে রান্না ঘরের সামনে পড়ে থাকা বটি দিয়ে ঘাড়ে উপর্যুপুরি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মা নুরজাহান বেগম।

এ সময় বাহারের একমাত্র বোন দেখে দৌঁড়ে আসলে মায়ের নিথর দেহ ফেলে ছেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সামাজিক ব্যক্তি মো. তাজুল ইসলাম বলেন, বাহার ছোটকাল থেকেই মানসিক সমস্যায় ভুগছেন। আমরা তাকে পাগলা বাহার নামে ডাকি। সবসময় তার মাথা গরম থাকে। একটু এদিক-সেদিক হলেই সে পাগলামী শুরু করে।

খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ ঘটনাস্থলে ছুটে আসন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা য়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights