তুরস্কে বাস–লরি সংঘর্ষে নিহত ৭, আহত ১১

অনলাইন ডেস্ক

তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি লরির সঙ্গে আন্তঃনগর বাসের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। শনিবার (৬ ডসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের কার্যালয়।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির (এএ) তথ্য অনুযায়ী, আদানা ও গাজিয়ানতেপকে সংযোগকারী মহাসড়কে ভোরের আগে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবিরতির সময় টায়ার ফেটে থেমে থাকা একটি আর্টিকুলেটেড লরির পেছনে দ্রুতগামী একটি কোচ গিয়ে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান দিকের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, যা থেকে বোঝা যায় যে সেটি লরির পেছনে গিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছিল। ঘটনাস্থলটি গাজিয়ানতেপ থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৫ মাইল) দূরে।

ওসমানিয়ে গভর্নর কার্যালয়ের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, নিহত ও আহত সবাই বাসের যাত্রী ছিলেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

লরি চালক দুর্ঘটনায় বেঁচে গেলেও তাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সূত্র: ডেইলি সাবাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights