তুরস্কের বিপক্ষে ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবে দেখছে প্যারাগুয়ে

বিশ্বকাপের শুরুটা একদমই ভালো হয়নি লাতিন আমেরিকা অঞ্চলের দেশ প্যারাগুয়ের। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে উদ্বোধনী ম্যাচে তারা ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে। তাই দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন অন্য কিছু ভাবছে না তারা। কেননা এই ম্যাচ ড্র করলেও গোল ব্যবধানে অনেক পিছিয়ে থাকায় তৃতীয় হয়েও পরের রাউন্ড যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়বে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি এখন অতীত। আগামীকাল আমরা তুরস্কের বিপক্ষে ফাইনাল খেলবো। ম্যাচটি ভিন্ন হবে বলে আশা করা হচ্ছে। এটি উভয় দলের জন্যই একটি বাঁচা-মরার ম্যাচ।’

উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র যেভাবে প্যারাগুয়ের ওপর আধিপত্য বিস্তার করেছিল, তা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সমালোচনার মুখে পড়ে আলফারো খেলোয়াড়দেরকে তা থেকে আড়াল করার জন্য অনুরোধ জানান এবং বলেন যে দলের পারফরম্যান্সের জন্য তিনিই দায়ী।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা যে চ্যাম্পিয়নশিপটি জিততে চাই, তার জন্য আমাদের কিছু বিষয়ে উন্নতি করতে হবে। এটাই চ্যালেঞ্জ। আমি পুরো দলের খুব কাছের এবং কোনো ভুল বোঝাবুঝি ছাড়াই কথা বলতে পারি। আমরা সবাই একই জিনিস চাই এবং আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। জাতীয় দলে খেলোয়াড়েরাই সবচেয়ে মূল্যবান। তাদের পক্ষ নিন। যদি সমালোচনা করতে চান, তবে আমার সমালোচনা করুন।’

কোচ নিশ্চিত করেছেন যে গোলরক্ষক গিল আবারও শুরু থেকে খেলবেন, তবে দলের আক্রমণে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তবে এটা নিশ্চিত, প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মতো কৌশল ব্যবহার করবে না, যেখানে তারা ভালো রক্ষণ এবং চমৎকার পাল্টা আক্রমণ করে তুরস্ককে হারিয়েছিল।

অস্ট্রেলিয়া তুরস্কের বিপক্ষে একটি নিখুঁত খেলা খেলেছিল ফলে তুরস্ক প্রতিপক্ষের রক্ষণে একটিও ফাঁক খুঁজে পায়নি। কোচ বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার চেয়ে ভিন্নভাবে খেলতে যাচ্ছি। আমাদের প্রয়োজন অনুযায়ী খুঁটিনাটি বিষয়গুলো শুধরে প্যারাগুয়ের মতো খেলায় ফিরতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights