তুরাগে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় বাড়ির ভেতর থেকে এক নারীর গলা কাটা ও এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন মৌসুমি (৩০) ও মো. ইব্রাহিম (৩২)। নিহত মৌসুমীর গ্রামের বাড়ি চাঁদপুর। আর ইব্রাহিমের বাড়ি ফরিদপুর।

সোমবার রাতে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, মৌসুমী উত্তরা ১০ নম্বর সেক্টরে স্বামী ও দুই সন্তান নিয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে, মৌসুমিকে হত্যা করে ইব্রাহিম নিজেই আত্মহত্যা করেছেন। ইব্রাহিমের ভাড়া বাসায় ওই নারীর গলাকাটা মরদেহ পাওয়া যায়। এর পাশেই ইব্রাহিমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। নিহতদের একে-অপরের সঙ্গে কি সম্পর্ক ছিল তা এখনো জানা যায়নি।
ওসি আরও জানান, তাদের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights