‘তৃণমূল কংগ্রেস’ ও ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার করা যাবে না উপনির্বাচনে

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও নির্বাচনী প্রতীক সাময়িকভাবে ফ্রিজ করেছে ভারতের নির্বাচন কমিশন। দলীয় কর্তৃত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরের বিরোধের মধ্যেই বৃহস্পতিবার এ অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে কোনো পক্ষই ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং ঘাসের ওপর জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। দুই শিবিরকেই আলাদা নাম ও প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, দুই পক্ষকে নিজেদের পছন্দের তিনটি করে বিকল্প নাম এবং কমিশনের নির্ধারিত অব্যবহৃত প্রতীকের তালিকা থেকে তিনটি করে প্রতীক বেছে দিতে হবে। এসব প্রস্তাবের ভিত্তিতে দুই শিবিরের জন্য পৃথক নাম ও প্রতীক বরাদ্দ করা হবে।

১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে দলটি ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার করে আসছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর দলীয় বিভাজন ও কর্তৃত্ব নিয়ে দুই শিবিরের বিরোধ প্রকাশ্যে আসে। এরপর দলের নাম ও প্রতীকের অধিকার নিয়ে নির্বাচন কমিশনে টানাপোড়েন শুরু হয়।

কমিশন জানিয়েছে, বর্তমান সিদ্ধান্তটি অন্তর্বর্তী। দলের চূড়ান্ত নিয়ন্ত্রণ ও প্রতীক নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে দুই শিবিরকেই তাদের পছন্দ মতো নতুন নাম ও প্রতীক নিয়ে লড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights