তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাই দলের মূল লক্ষ্য
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে পৌর বিএনপির নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় সাংগঠনিক বিষয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
শনিবার রাতে বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী মনজুরুল ইসলাম মনজু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম। তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় দলীয় সাংগঠনিক বিষয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় নেতারা বলেন, ‘তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাই দলের মূল লক্ষ্য।’
