তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯
অনলাইন ডেস্ক
রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি।
তিনি জানান, রবিবার নিয়মিত অভিযানে ৫৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ১৩, পুরাতন মামলায় ছয় এবং গ্রেফতারি পরোয়ানামূলে চারজন আসামি রয়েছে।
এর মধ্যে ডিএমপি অধ্যাদেশে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
