থানার ভেতরে ঢুকে পড়ল রাসেলস ভাইপার, অতঃপর…

অনলাইন ডেস্ক
রাজশাহী জেলার চারঘাট থানায় একটি রাসেলস ভাইপার ঢুকে পড়েছিল। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে থানার ভেতর সাপ দেখে পুলিশদের মধ্যেও রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপায় না পেয়ে থানা পুলিশ সাপটিকে মেরে ফেলে।

রাজশাহীর চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আফজাল হোসেন জানান, সোমবার রাতে থানার ওয়াশ রুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেলস ভাইপার সাপ ফস করে ওঠে। পরে থানার অফিসার ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়।

এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় রাসেল ভাইপার দেখা দিলেও এই প্রথম চারঘাট থানা চত্বরে দেখা গেলো।
এতে পুলিশ অফিসার ও পুলিশ ফোর্সদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ ও আগাছা পরিষ্কার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে চারঘাট থানাটি পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা চত্বরে চলে এসেছিল বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights