দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় জাবি ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার

জাবি প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সাব্বির হোসেন নাহিদ (সহ-সভাপতি) এবং মেহেদী হাসান জয় (সাংগঠনিক সম্পাদক)।

রবিবার (৭ই মে) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী, শৃঙখলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন নাহিদ (সহ- সভাপতি) এবং মেহেদী হাসান জয়কে (সাংগঠনিক সম্পাদক) বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
উক্ত ব্যক্তিবর্গকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ জবাব আগামী ৭ দিনের মধ্যে সংগঠনটির দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights