দলের নবনির্বাচিত এমপিদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights