‘দাতারাই প্রকৃত বড় হৃদয়ের মানুষ’

কুমিল্লা প্রতিনিধি

দাতারাই প্রকৃত বড় হৃদয়ের মানুষ। এটিএম শামসুল হক ছিলেন তাদেও একজন। একজন দূরদৃষ্টিসম্পন্ন, মানবহিতৈষী ও নিবেদিতপ্রাণ মানুষ। জনকল্যাণে তার অবদান অপরিসীম। তার উদার দানের ফলে আজকের খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ভিত্তি রচিত হয়েছে।

রবিবার সাবেক সচিব, সিরডাপের সাবেক পরিচালক ও প্রস্তাবিত খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালের জমিদাতা এটিএম শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

প্রস্তাবিত খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আতাউর রহমান জসীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার সভাপতি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম, সাধারণ সম্পাদক ডা. এ.কে.এম আব্দুস সেলিম, অধ্যক্ষ সফিকুর রহমান, কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল, অ্যাডভোকেট মাহবুবুল আলম, সাংবাদিক খায়রুল আহসান মানিক ও নুভিস্তা ফার্মার রিজিওনাল সেলস ম্যানেজার রফিকুল ইসলাম প্রমুখ। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী নাজেম।

বক্তারা এটিএম শামসুল হকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি তার ব্যক্তিগত সম্পত্তি জনগণের কল্যাণে উৎসর্গ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজে এমন নিঃস্বার্থ মানুষ খুব কমই দেখা যায়। তার স্মৃতিকে চিরন্তন করে রাখার জন্য বক্তারা তার নামে একটি সড়কের নামকরণের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights