দাদা-দাদির কবরের পাশে শায়িত রামিসা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঢাকার পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার (৮) দাফন সম্পন্ন হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে এশার নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

নিহত রামিসা উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই রামিসাকে সমাহিত করা হয়েছে। দাফনের সময় স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights