দিনাজপুর দক্ষিণ কোতোয়ালীতে চলছে টা কি? রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় স্থানীয় জনগণের রক্ষকের ভূমিকা পালন
আব্দুস সালাম,দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর দক্ষিণ কতোয়ালিতে একের পর এক ঘটেই চলেছে ঘটনা, ডিবি পরিচয়ে থানার এসআই অমিত জনগণের হাতে আটক হয়েছিলেন গত ৮ই মার্চ সকালে, এর আগে ডিবি পুলিশের উপর চড়াও হয়েছিল স্থানীয়রা। ডিবি পরিচয়ে ঘটনাটি ঘটেছিল গোদাগাড়ী নামক স্থানে। অপর ঘটনাটি ঘটেছিল সদর উপজেলার ০৭ নং উথরাইল ইউনিয়নের দক্ষিণ গোসাইপুর বটতলা নামক স্থানে
জানা যায় দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কতোয়ালী ৭ নং উথরাইল ইউনিয়নে রাস্তার ওপর তল্লাশির নামে হয়রানি করার সময় জনসাধারণের কাছে আটক হয় (এসআই) অমিতসহ সাদা পোশাকে আরোও ২ জন। এ সময় তাদের কাছ থেকে আইডি কার্ড দেখতে চাইলে এস আই অমিত এবং তার সহযোগী দুজন আইডি কার্ড দেখাতে না পারায় ক্ষিপ্ত হয় স্থানীয় লোকজন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় রাস্তা দিয়ে মোটর সাইকেলে দুই আরোহী ব্যক্তিকে দাঁড় করা পর পুলিশ সদস্যরা তাদেরকে তোল্লাশী করতে গেলে তারা ডিবির পরিচয় দেয়।ওই মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের পরিচয় এবং আইডি কার্ড দেখতে চাইলে অক্ষত্য ভাষায় গালিগালাজ করে পুলিশ সদস্যরা এবং ওই ব্যক্তিদের উপর ক্ষিপ্ত হয় পুলিশ।তাৎক্ষণিক আটকৃত ব্যক্তির ডাক চিৎকারে ছুটে এসে বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশের উপর স্থানীয় জনতা , তাৎক্ষণিক পরিস্থিতি উত্তেজনা বিরাজ করলে ওই পুলিশ সদস্যদের ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের রাখা হয়। এবং দিনাজপুর কোতয়ালী থানায় অবগত করা হলে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। অপরদিকে
দিনাজপুরে সদর উপজেলার ০৭ নং উথরাইল ইউনিয়নের দক্ষিণ গোসাইপুর বটতলা নামক স্থানে স্থানীয়দের তোপের মুখে পড়ে ডিবি পুলিশ অনুমানিক বেলা ১১টায়, দিনাজপুর সদর উপজেলার ০৭ নং উথরাইল ইউনিয়নের দক্ষিণ গোসাইপুর বটতলা নামক স্থানে সোর্সকে সাহায্য করতে গিয়ে স্থানীয় (২০/২৫) জন মহিলাদের তোপের মুখে পড়ে দিনাজপুর ডিবি পুলিশের একটি টিম।
ডিবির উক্ত টিমের নেতৃত্বে ছিলেন এস আই সাগর। এছাড়া মহিলাসহ ডিবির ০৮ জন সদস্য উপস্থিত ছিলেন, জানা যায়, গত ০৬/০৩/২০২৪ তারিখ রাত ১০ ঘটিকায় বর্ণিত স্থানে সোর্স মুন্না পিতা জাহাঙ্গীর এর তথ্যের ভিত্তিতে এস আই সাগরের নেতৃত্বে ডিবির একটি টিম।
মোঃ জহিরুল ইসলামের পুত্র আলম ড্রাইভার (২৭), পিতা- মকছেদুল হকের পুত্র আরিফ বাবু (২২) মকছেদুল হকের পুত্র আলমগীর হোসেন, সর্ব সাং- দক্ষিণ গোসাইপুর, বটতলা মোড়, উথরাইল। আব্দুর রাজ্জাক বাবু, গ্রাম-শালকী,কাউয়া পাড়া, ইউনিয়ন শংকরপুর, সদর দিনাজপুরকে কোন প্রকার আলামত ছাড়াই ৪ জনকে আটক করে।
পরবর্তীতে ০৩ জনের নিকট হতে ৭০ হাজার টাকা ( আলম-২০, আরিফ-৩০, রাজ্জাক-১৫, তাদের পেকেটে থাকা ০৫ হাজার) নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। তবে আলমগীর হোসেন এর নিকট হতে কোন টাকা নেয়নি ডিবি ঘটনার পরদিন সকাল ১০টায় ভুক্তভোগীদের পরিবার, সোর্স মুন্নাকে আটক করে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার অভিযোগে তার পিতার নিকট বিচার চাইলে সোর্স এর পিতা জাহাঙ্গীর তাকে মারধর করে স্থানীয়দের সহযোগিতায় মাথার চুল কেটে দেয়। এসময় সোর্স মুন্না ডিবির বর্ণিত টিমকে খবর দিলে ডিবির টিম ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনকে মারধর করে। এসময় স্থানীয় মহিলারা মারধরের প্রতিবাদ করে এবং ডিবির উপড় চড়াও হয়। পরিস্থিতি বিবেচনায় ডিবি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বর্ণিত ঘটনাগুলি এলাকায় ব্যাপক চা ল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে ক্ষোভের স ার হচ্ছে। বিষয়গুলি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়জনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অনুরোধ জানিয়েছেন দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালী এলাকার স্থানীয় বাসিন্দারা।
ক্যাপশন ঃ ডিবি পরিচয়ে থানার এসআই অমিত জনগণের হাতে আটক হয়েছিলেন গত ৮ই মার্চ সকালে
