দিনাজপুরে আগুনে তিন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে গভীর রাতে ৩টি পরিবারের ৮টি ঘর ও খামারের মুরগী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড ধনতলা দাফাদারপাড়ার মরহুম আরিফ আলীর বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ীর ৩টি পরিবারের ৮টি পাকা ঘর ও খামারের মুরগী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে সেতাবগঞ্জ ফায়াস সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করলেও আগুনের হাত থেকে রক্ষা হয়নি কোন কিছু। ধারনা করা যাচ্ছে যে, বৈদ্যতিক সর্ট সার্কিটে এই আগুনের সূত্রপাত।

খবর পেয়ে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী শনিবার বিকাল ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক উপজেলা আওয়ামী লীগ ৩টি পরিবারকে নগদ ৩০ হাজার টাকা, শাড়ী ও লুঙ্গী, কম্বল প্রদান করেন। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারকে রাত্রী যাপন করার জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights