কালীগঞ্জে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার এলাকা থেকে ফেনসিডিলসহ
স্বামী-স্ত্রীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা
হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার চাপরাইল এলাকার মৃত শুকুর আলী বিশ^াসের ছেলে
আবুল কাশেম (৫২) ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য রহিমা বেগম (৫০)।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, শুকবার রাত সাড়ে ১০ টার দিকে
উপজেলার চাপরাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়ুন কবির ও
কাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজনকে আটক
করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ
ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার
তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এর আগে আটক শুকুর আলী বিশ^াসের নামে একটি ও তার
স্ত্রী রহিমা বেগমের নামে ৩টি মাদকের মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights