দিনাজপুরে ওয়াক্তিয়া মসজিদ আধুনিকায়নে উদ্বোধন

মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ আজ বৃহ¯পতিবার ২০২৪ সকাল ১০টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন ওয়াক্তিয়া মসজিদের আধুনিকায়নে টাইলস লাগানো শুভ উদ্বোধন করা হয়েছে। দেশ স্বাধীনের পর থেকেই এই মসজিদের নাম ছিল নামাজ ঘর, পরবর্তীতে মসজিদের নাম করন করা হয় ওয়াক্তিয়া মসজিদ।

ট্রেনের যাত্রীগণ যাওয়া আসার প্রতিমধ্যেই এখানে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা, এই মসজিদকে আধুনিকায়ন করার মনবল নিয়ে এগিয়ে আসেন, দিনাজপুর পৌরসভাধীন মিশন রোড ১১ নং ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা মৃত সোলেমান এর পুত্র মো. সাজ্জাদ হোসেন। তার একনিষ্ঠ চেষ্টায় নতুন সাজে সাজতে শুরু করেছে ওয়াক্তিয়া মসজিদটি।

ব্যবসায়ী, সমাজ সেবক, আজাদ স্টোরের প্রতিষ্ঠান মালিক, মো. সাজ্জাদ হোসেন বলেন, আমার সাধ্য অনুযায়ী স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে নিয়ে মসজিদটিকে আধুনিকায়ন করার চেষ্টা কয়েছি, বাকী কাজগুলো সকলকেই সাথে নিয়ে শেষ করবো ইনশাহ্আল্লাহ্।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মো. মোস্তাফিজুর রহমান, গার্ড গ্রেড ১/এ পার্বতীপুরসহ অন্যান্য মুসল্লিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights