দিনাজপুরে খামার শ্রমিকদের দাবি
দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট শ্রমিক কল্যাণের শ্রমিকরা দৈনিক মজুরি ১ হাজার টাকা ও ইনস্টিউটে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করাসহ ১৩ দফা দাবি বাস্তাবয়নের জন্য ১০ দিনের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরে ১৩ দফা দাবি বাস্তাবয়নে বিক্ষোভ মিছিল করে খামার শ্রমিকরা।
বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উন্নয়নে কৃষি শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে অথচ তারা দুবেলা পেট ভরে খেতে পারে না। পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে পারে না। সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করাতে পারে না। বর্তমান যুগে ৫শ টাকা মজুরি দিয়ে কিছুই হয় না। আমাদের প্রাণের দাবি কৃষি শ্রমিকদের দৈনিক মজুরি ১হাজার টাকা করতে সরকারের প্রতি আমাদের আকুল আবেদন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি দিনাজপুর শাখার সেক্রেটারি কমরেড হবিবর রহমান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন দিনাজপুর শাখার সভাপতি রবিউল অউয়াল খোকা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ তাহের হোসেন।
