দিনাজপুরে পাম্পে বিশৃঙ্খলার অভিযোগে যুবককে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে পাম্পে তেল বিতরণের সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন (৩০) হাকিমপুর উপজেলার চকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি একটি এনজিওতে কর্মরত।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে হিলি ফিলিং স্টেশনে ডিজেলের ও পেট্রোল বিতরণ চলছিল। এসময় গায়ে সাদা পোশাক পরা এক ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। সেখানে উপস্থিত লোকজন ও দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সাংবাদিকতার সপক্ষে কোনো বৈধ পরিচয়পত্র বা কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পুলিশ তাকে আটক করে। পরে সেখানে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ব্যক্তিকে আটক করে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদÐ দেন। হাকিমপুর উপজেলার একমাত্র হিলি ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল দেওয়ার খবরে ভোর থেকে মোটরসাইকেল নিয়ে অবস্থান করে স্থানীয়রা।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রোম চাকমা বলেন, চলমান পরিস্থিতিতে সকল মোটরসাইকেল চালককে পরিমাণ মতো পাম্পে তেল দেওয়া হচ্ছিলো। এসময় ইসমাইল নামের এক ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। তার মোটরসাইকেলের কোন কাগজপত্র দেখাতে পারে নাই। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights