দিনাজপুরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

দিনাজপুরের চিরিরবন্দরে আব্দুল হক নামের এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং একই মামলায় অন্য এক ধারায় তিন আসামীর প্রত্যেককে ১০বছরের কারাদণ্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। উভয়ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলেও জানিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দরের নান্দ্রাই ভোজুপাড়ার মৃত আফাজ উদ্দিন শাহের ছেলে মোফিল শাহ, মোফিল উদ্দিনের ছেলে হামিদুল হক, মৃত আজিমুদ্দিনের ছেলে মোঃ বাবুল হোসেন।

দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক রাজ্জাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় আসামী হামিদা বিবি এবং আবুল হোসেনকে খালাস প্রদান করা হয়েছে।

মামলার বিবরনে জানা যায়, ১৯৯৫ সালের ৫এপ্রিল পূর্ব শত্রুতার জেরে চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকায় আব্দুল হকের বাড়িতে আসামিরা অগ্নিসংযোগ করে এবং বাড়ির দরজা বাইরে থেকে আটকে দেয়। এতে বাড়ির ভিতরে থাকা আব্দুল হক পুড়ে মারা যান ও তার মেয়ে রশিদা খাতুন গুরুতর আহত হন। আসামিরা আব্দুল হকের বাড়ির পাশে তার ছেলের বাড়ির দরজাও বাইর থেকে আটকে অগ্নিসংযোগ করে। এই হত্যা ও অগ্নিকান্ডের অভিযোগে পরদিন নিহতের ছেলে এন্তাজুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights