দিনাজপুরে হত্যার ঘটনায় আটক ২

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ভাড়া করে অটোভ্যান ছিনতাই করে চালক মেহেদুল ইসলামকে হত্যার ঘটনায় লেচু মিয়া ও ইদু মিয়া নামে ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এর আগে গত ১৬ অক্টোবর সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের সামনে রোডে এই হত্যার ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- মো. লেচু মিয়া (৩৫) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং ইদু মিয়া(২৫) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের এনতাজ মিয়া মন্ডলের ছেলে।

রবিবার বিষয়টি নিশ্চিত করে প্রেস ব্রিফ করে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, আটককৃতরা পরিকল্পনা করে গত ১৬ অক্টোবর ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজার থেকে ভ্যান ভাড়া করে কিছু দুর যাওযার পর নির্জনে ভ্যান দাড় করিয়ে চালক মেহেদুলের হাত-মুখ বেঁধে মেরে ফেলে। এরপর ছিনতাইকৃত ভ্যানটির বিনিময়ে সহযোগীদের কিছু টাকা দিয়ে জড়িত লেচু মিযা নিজেই ভ্যানটি ব্যাবহার করে আসছিলো। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখে তাদের আটক করে এবং পলাতক আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights