দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেস্ক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নয়াদিল্লির মানমন্দির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশে করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সমাবেশে বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘ্টনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে।

এর আগে সমাবেশে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তেই হবে ঘোষণা দিয়ে অভিজিৎ দীপকে জানান, তেলাপোকারা ভয় পায় না। তারা মরেও না। তাই লড়াই চলবে।

তিনি বলেন, ‘আমি এখানে এসেছি সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে।’

এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচিতে নেতৃত্ব দিতে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দিল্লি বিমানবন্দরে নামে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন দিল্লি পুলিশের কর্মকর্তারা। পরে তাঁকে যন্তর মন্তরে কর্মসূচি করার অনুমতি দেয় দিল্লি পুলিশ।

তবে শর্ত দেয়া হয় শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি করা যাবে। পুলিশ সেই অনুমতি দেওয়ার পরে সমর্থকদের সরাসরি যন্তর মন্তরে হাজির হতে বলেন দীপকে।

‘ককরোচ’ পার্টির কর্মসূচি ঘিরে যন্তর মন্তরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। অন্তত দু’হাজার পুলিশকর্মী সেখানে মোতায়েন করা হয়। সংগঠনের পক্ষ থেকে সমর্থকদের বলা হয়, কর্মসূচিস্থলে সমস্ত পদক্ষেপের ভিডিও করতে হবে। পুলিশের কোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই ভিডিও করতে হবে। পাশাপাশি সমর্থকদের বই এবং জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে হাজির হতে বলা হয়। সকলের শিক্ষার দাবিতে সেই বই হাতে রাখতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights