দিশেহারা জাতিকে পথ দেখিয়েছিলেন জিয়াউর রহমান: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ২৫ মার্চ রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত “অপারেশন সার্চলাইট” অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী দেশবাসীর ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়।

এই গণহত্যায় পুরো জাতি বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়ে। সেদিন দিশেহারা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। নেতৃত্বহীন মানুষকে নেতৃত্ব দেয়ার জন্য সেদিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। যুদ্ধের ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি। জেড ফোর্স নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দীর্ঘ ৯ মাস পর লাখ-লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয় গৌরবময় বিজয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের যে আজকের অর্থনৈতিক চাকা সচল হচ্ছে। বৈদেশিক ফরেন্ট রিজার্ভ বাড়ছে। বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত হচ্ছে গার্মেন্টস। সেই গার্মেন্টস খাতের জনক হচ্ছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সময়ে গার্মেন্টস প্রতিষ্ঠিত হয়েছিল। দেশে বড় আয় গার্মেন্টস খাত থেকে আসছে। জনশক্তি রপ্তানিতে ১৯৭৬ সালে ৬০০ লোক মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিল। এখন এক কোটির বেশি লোক মধ্যপ্রাচ্যে থাকে। তার থেকে যে পরিমাণ রেমিট্যান্স পাঠায় সেই টাকায় বাংলাদেশ চলে। আর এখন বাংলাদেশের ব্যাংকের ফরেন্ট রিজার্ভ এখন ৩৫ বিলিয়ন ডলারে রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মন্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, খবিরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights