দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!

অনলাইন ডেস্ক

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশে প্রবেশ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটে তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে এমনটি জানানো হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

কিছু সময়ের মধ্যে ফ্লাইটটি সিলেটে অবতরণ করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights