দুই ঘণ্টার বৃষ্টিতে রাজশাহীর বিভিন্ন সড়ক তলিয়ে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

টানা প্রায় দুই ঘণ্টার ভারী বৃষ্টিতে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিচু এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সোমবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে নগরীর সাগরপাড়া, বোসপাড়া, পঞ্চবটি, টিকাপাড়া, তেরখাদিয়া, উপশহর, আলুপট্টি ও কুমারপাড়াসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানিতে ডুবে যায়।

জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে দেখা যায়। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন ও পথচারীর চলাচলও কমে যায়।

তবে দীর্ঘদিনের গরমের পর বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসীর অনেকেই, যদিও জলাবদ্ধতায় দুর্ভোগের কথাও জানিয়েছেন তারা।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সোমবার বিকেল ৫টা পর্যন্ত নগরীতে ৫৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত রয়েছে এবং রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights