দুই জেলায় বন্যার শঙ্কা, তিন জেলার পরিস্থিতির উন্নতি

অনলাইন ডেস্ক
দেশের দুই জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাময়িক বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত সতর্কবার্তায় সংস্থাটি জানায়, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এছাড়া গাইবান্ধার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

এদিকে বর্তমানে দেশের তিনটি নদী পর্যবেক্ষণ কেন্দ্রে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো গাইবান্ধার তারাপুর পয়েন্টে তিস্তা নদী, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights