দুই দিন আগে কেনা মোটরসাইকেলে প্রাণ গেল শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক

রাজধানীর মতিঝিলের আরামবাগে রয়্যাল ডিলাক্স কাউন্টারের সামনে মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন এক শিক্ষার্থী। নিহতের নাম আরাফাত ইসলামকে (২০)। তাকে দুইদিন আগে মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল। এই মোটরসাইকেলেই প্রাণ গেল তার।

রাজধানীর আবুজর গিফারী কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন আরাফাত ইসলাম। তার বাবার নাম আল আমিন, তিনি একজন ফল ব্যবসায়ী। পরিবার নিয়ে মতিঝিল এলাকায় বসবাস করেন তিনি। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে।

আরাফাতের পরিবার সূত্র জানায়, আরাফাতকে দুই দিন আগে মোটরসাইকেলটি কিনে দেওয়া হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগে রয়্যাল ডিলাক্স কাউন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights