দুই দিনে ৭ যানবাহনে আগুন : ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ষষ্ঠ দফার অবরোধে গত দুই দিনে ৭টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, ২২ থেকে ২৩ নভেম্বর (অবরোধের দুদিন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭টি যানবাহনে আগুন দেওয়া হয়। এর মধ্যে ঢাকা সিটিতে দুটি, ঢাকা বিভাগে তিনটি (সাভার, বালিয়াকান্দি, গাজীপুর) এবং রাজশাহী বিভাগে একটি ঘটনা ঘটে।
এর মধ্যে তিনটি বাস, দুটি কাভার্ডভ্যান, দুটি ট্রাক রয়েছে। আগুন নির্বাপণে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ও ৬৩ জন জনবল।

আর গত ২৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০৫টি আগুনের ঘটনার (যানবাহন ও স্থাপনাসহ) খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights