দুই মাস পর কারামুক্ত ঢাকা জেলা বিএনপির সভাপতি

অনলাইন ডেস্ক
দীর্ঘ দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান খন্দকার আবু আশফাক।

এ সময় কারাফটকের সামনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা।
গত বছরের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে খন্দকার আবু আশফাককে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights