দুপুরের মধ্যে ২০ জেলায় ঝড়ের শঙ্কা, হুঁশিয়ারি সংকেত

অনলাইন ডেস্ক
দুপুরের মধ্যে দেশের ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারিপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে, সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ। অনেককে বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটতে দেখা গেছে। অনেকে আবার বৃষ্টিতে দাঁড়ানো ছিলেন বিভিন্ন ছাউনির নিচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights