দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলে সরকার ল ফার্ম নিয়োগ করেছে। বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে পারবেন না, এই জন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উল্টো রথযাত্রায় এবং সম্প্রতি মেট্রোরেল এলাকায় বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়ে আতঙ্কের কিছু নেই। উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে মাথাচাড়া দিতে না পারে আইন-শৃঙ্খলা বাহিনী সেজন্য তৎপর রয়েছে।
ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, এই সফর ছিল তৎপর্যপূর্ণ। বর্তমান তারেক রহমানের সরকারের প্রতি তাদের আস্থার বিষয়টি তিনি নিজেই ব্রিফিংয়ে জানিয়েছেন।
