দুমকিতে জুলাই-আগষ্ট বিপ্লবে আহত ও শহীদদের স্মরণে সভা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে পটুয়াখালীর দুমকিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ অডিটেরিয়ামে ইউএনও শাহীন মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান সাহিন, দুমকি থানার ওসি ফিরোজ মাহমুদ। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অলিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- শহীদ মিলনের স্ত্রী, শহীদ জসীম উদ্দিনের বাবা আবদুস সোবাহান।
আহতদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে, স্মরণ সভার শুরুতে উপজেলা কৃষকলীগের সভাপতি শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজহার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান উপস্থিত হয়ে সামনের সারিতে আসন নেয়ায় উপস্থিত ছাত্র-জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে অবস্থা বেগতিক দেখে তারা সভাকক্ষ ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
