দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর অদূরে কুয়াকাটা-সৈয়দপুর রুটের তুহিন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩২৬৬) অটোবাইক অতিক্রমকালে বিপরীত দিকের দ্রুতগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শাওন তালুকদার (৩০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দ্য বিরতি রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে।

দুমকি থানার সেকেন্ড অফিসার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের লাশ পটুখালী মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights