দুলুর মুক্তির দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরে সেখানেই আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য সাইফুল ইসলাম আফতাব, ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশে এখন আর আইনের শাসন নেই। আইনের শাসন থাকলে সকল মামলায় জামিনের থাকার পরও সরকার বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে রাতের অন্ধকারে ডিবি পরিচয়ে তুলে নেয়ে যেত না। তাকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে গোটা উত্তরবঙ্গ অচল করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights