দুষ্টুমি করায় প্রথম শ্রেণির ছাত্রীকে বেধরক মারধরের অভিযোগ

বরগুনা প্রতিনিধি

প্রাইভেট পড়তে গিয়ে দুষ্টুমি করায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক নিজাম উদ্দিন বেধরক মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে তালতলী উপজেলার জাকিরতবক গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিশুর বাবা ইউপি সদস্য মো. ওমর ফারুক এমন অভিযোগ করেন। আহত শিশুকে তিনদিন চিকিৎসা শেষে শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার সকালে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। সকলেই অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জাকিরতবক ছালেহিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন বলেন, দুষ্টুমি করায় দু’একটি চর থাপ্পর মেরেছি।

জাকিরতবক ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি। এটা নেহায়েত অন্যায়। এমন অন্যায় মেনে নেওয়া যায় না। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মংফো বলেন, শিশুটির মুখমন্ডল ও পিঠেসহ শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত লালচে আঘাতের চিহ্ন রয়েছে।

তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমি জানি না। তবে খোঁজ নিচ্ছি। এ ধরনের ঘটনা অমানবিক বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights