দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশ ব্যাংককে

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

ব্যাংকের অর্থ লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রখ্যাত এই অর্থনীতিবিদ বলেছেন, দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। ভুয়া ও বেনামি কোম্পানি খুলে যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ লুট করেছে, তাদের ধরা কোনো কঠিন কাজ না। এজন্য নিয়ন্ত্রক সংস্থাকে শক্ত হতে হবে।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকরা সরকার মনোনীত। আবার ব্যাংকে যারা কাজ করেন, তাদের মধ্যে কারা দুর্নীতি করছে, এটাও চিহ্নিত করতে হবে। তাদের দুর্নীতির পথ বন্ধ করতে হবে। ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে দুর্নীতিগ্রস্তদের সরিয়ে ফেলতে হবে।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এখন বাংলাদেশের ব্যাংক খাতে সুশাসন চাইবে। এটা করতেও হবে। আমাদের দেশে যেভাবে সুদ মওকুফ হয়েছে, এমন নিয়ম বিশ্বের কোথাও নেই। সুদ মওকুফের এ প্রক্রিয়া জালিয়াতির মতো। ব্যাংকাররা জড়িত না থাকলে ঋণপত্র বা এলসিতে মিথ্যা ঘোষণা সম্ভব হয় না। হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত কারও সাজা হয়নি। ব্যাংক খাতে দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights