দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশ, শিশু কোলেই আঁকছেন মা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরসহ সারাদেশেই বিভিন্ন রাস্তার পাশের দেয়ালে দেয়ালে চিত্র অঙ্কনের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক এবং দুর্নীতি, র্নিযাতন-নিপীড়ন, দারিদ্র মুক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বিবর্ণ অতীত মুছে তাই দেয়ালে দেয়ালে ‘চিত্রলিপি’ আঁকছেন তারা। অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান, বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন। নতুন রূপে কীভাবে বাংলাদেশকে দেখতে চান শিক্ষার্থীরা তা তাদের এ শিল্প কর্মে মাঝে তুলে ধরছেন। এমন শিল্পকর্ম পথচারীদেরও নজর কেড়েছে। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ।

এর মাঝেও আলাদা করে নজর কেড়েছেন মারজানা চৌধুরী। শত-শত শিক্ষার্থীদের হাতে যখন রং তুলি, তখন তিনিও বসে থাকতে পারেননি। ৮ মাসের শিশুকে কোলে নিয়েই মা মারজানা চৌধুরী দেয়ালের লিখছেন প্রতিবাদের স্মারক। শিক্ষার্থীদের সঙ্গে রং তুলি ও ৮ মাসের শিশুকে কোলে নিয়ে চিত্রলিপি অঙ্কন করছেন মারজানাও।

গতকাল সোমবার বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের দেয়ালে চিত্র অঙ্কনে অংশ নেন অনেক শিক্ষার্থী। দুপুরে বিরামপুর সরকারি কলেজের দেয়ালে চিত্রলিপি অঙ্কন করতে দেখা যায় মারজানাকে।
জানা যায়, মারজানা চৌধুরী বিরামপুর পৌর শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা। বাবার বাড়িতে বেড়াতে এসে শিক্ষার্থীদের সঙ্গে তিনিও চিত্রলিপি অঙ্কন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights