দেশে আর কত সাংবাদিক হত্যার শিকার হবেন, কুষ্টিয়ায় সমাবেশে প্রশ্ন সাংবাদিকদের

কুষ্টিয়া প্রতিনিধি

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক নেতারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলম মওলা, কোষাধাক্ষ্য এম লিটন উজ জামান, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, সময় টিভির জেলা প্রতিনিধি এসএম রাশেদ, দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, বাংলাদেশ বেতারের প্রতিনিধি দেলোয়ার মানিক, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, বাংলানিউজ টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাহিদ হাসান।
মানববন্ধনে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন দৈনিক হাওয়া পত্রিকার নির্বাহী সম্পাদক শেহাব উদ্দীন, ডেইলি সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, বিজয় টিভির কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, সংবাদ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলী, বাংলাদেশের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আরিফুজ্জামান, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সুজন আহম্মেদ, পরিবর্তন ডটকমের মেজবা উদ্দিন পলাশ, ব্রেকিংনিউজ ডটকম ডটবিডি’র কুষ্টিয়া প্রতিনিধি খালিদ সাইফুল, কুষ্টিয়া দর্পণের স্টাফ রিপোর্টার আবীর হাসান স্বাধীন, কুষ্টিয়া পোস্টের স্টাফ রিপোর্টার নাইমুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন এসআই সুমন, নিউজটোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন আরাফাত আলী, কুষ্টিয়ার খবরের স্টাফ রিপোর্টার আলামিন হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে আর কত সাংবাদিক হত্যার শিকার হবেন? গুটি কয়েক সন্ত্রাসীদের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আজ পর্যন্ত সাংবাদিকদের হত্যার দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিক হত্যার শিকার হচ্ছেন।

এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি জানান তারা।

গত বুধবার রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী দুর্বৃত্তরা নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights