দেশে আরও ৫ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। এ সময় ১ হাজার ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু অপবির্তিত রয়েছে। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৯৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights