দেশে সরকারি হাসপাতালে প্রথম ‘টেস্টটিউব শিশুর’ জন্ম

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বন্ধ্যত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় মেডিকেল কলেজ হাসপাতালে টেস্ট টিউব বেবি (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) জন্ম নিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মা-বাবাসহ এই দুরূহ কাজটির সাথে জড়িত সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের বন্ধ্যত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় জন্ম নিয়েছে টেস্ট টিউব শিশু। প্রায় দুই সপ্তাহ আগে জন্ম নেয় শিশুটি। বিষয়টি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সবাইকে বিস্তারিতভাবে জানানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights