দেশে স্বাভাবিক ও শান্তিপূর্ণ নির্বাচন হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সর্বত্রই এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা প্রত্যাশা নিয়ে বলতে পারি, দেশে স্বাভাবিক, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিএনপির প্রয়াত নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিদের কবর জিয়ারতের সময় তিনি এ কথা বলেন। এসময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতা রেজাউল করিমের বাবা হোছাইন আহমদের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা প্রতিটি বাড়িতে যাচ্ছি। নেতাকর্মীদের নির্দেশনা হলো ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। মা-বোন, মুরুব্বি ও তরুণ সমাজের কাছে ভোট চাইলে ইতিবাচক সাড়া মিলছে। এর আগে নির্বাচিত প্রতিনিধিরূপে এলাকার মানুষের জন্য কাজ করেছি এবং তাদের কথা বলেছি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা কৃষকদলের সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights