‘দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই’
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেছেন, আওয়ামী লীগ সরকার কর্মীবান্ধব। গরীব ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেজন্য দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় জুমার নামাজ শেষে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই সরকারের আমলে কতো সুন্দর মসজিদ হয়েছে, ভূমিহীনদের জন্য ঘর হয়েছে, ভাতা কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে মানুষকে। শুধু তাই নয়, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ,ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা হয়েছে। জনগণের জন্য যা করার প্রয়োজন সব করছে এই সরকার।
আলোচনা শেষে উপজেলার দুওসুহু ইউনিয়নে আলোকছিপি (তিনপোয়া) জামে মসজিদের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। ঠাকুরগাঁও ২ আসনের সংসদ আলহাজ দবিরুল ইসলামের বিশেষ বরাদ্ধ থেকে এই অনুদান দেওয়া হয়।
