দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তাদের ব্যালট আজ সোমবার (২৬ জানুয়ারি) থেকে পাঠানো শুরু হয়েছে।

নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ থেকে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার ভোট দিতে পারবেন। ব্যালট পেপার পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে।

ইসি সচিব বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশে প্রার্থীর নাম থাকবে।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছালে তা গণনা করা হবে না।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী নিবন্ধন করেছেন। এদের অর্ধেক রয়েছেন দেশের ভেতরে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights