দেশের স্বার্থে আবারও নৌকায় ভোট দিতে হবে : আমু
ঝালকাঠি প্রতিনিধি
সকলকে নৌকার পক্ষে সমর্থন আরও বর্ধিত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের স্বার্থে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। কারণ দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নাই, শেখ হাসিনারও কোন বিকল্প নাই।
বুধবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সকল নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ।
