দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখানে অবৈধ দখলকৃত সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নৈমদ্দির হাট বাজার সংলগ্ন এলাকায় এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদারের নেতৃত্বে একটি দল এ উদ্ধার অভিযানে অংশ নেয়।

শাওন মজুমদার জানান, চরপাতা ইউনিয়নের সিপন ও সবুজ দুই ভাই সরকারি খাস জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করেছিল। তাদেরকে নোটিশ দেওয়া হলেও কাজ বন্ধ করেননি। সেজন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি সাড়ে তিন শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights