দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দফায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
জেলা পুলিশ কন্ট্রোল রুমের তথ্যমতে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট হতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ২০ মিনিট ফেরি চলাচল স্বাভাবিক থাকার পর সকাল ৬টা ৩০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচলা বন্ধ হয়ে যায়।
ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। ফেরি চলাচল শুরু হলে সিরিয়ালের এসব যানবাহনগুলোকে পারাপার করা হবে বলে জানান বিআইডব্লিউটিসি।
