দৌলতপুরে শান্তি সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াত-বিএনপির আগুন-সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ হয়েছে। সোমবার বিকাল ৫টায় শুরু হওয়া দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দৌলতপুরে আওয়ামী যুবলীগের এ সমাবেশে ২০ সহস্রাধিক লোক সমাগম হয়।

প্রবীণ আওয়ামী লীগ নেতা হাসিম উদ্দিন হাসুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকন চৌধুরী। তিনি বিগত জোট সরকারের আমলে দৌলতপুরে বিএনপি নেতা বাচ্চু মোল্লার নির্যাতনের চিত্র তুলে ধরেন। বলেন, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করেছে। আওয়ামী লীগ নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা করেছে। এলাকাছাড়া করেছে। টোকেন চৌধুরী বলেন, দৌলতপুরে বিএনপির যে কোন অরাজকতা ঠেকানোর জন্য আমরাই যথেষ্ট। তার প্রমাণ এই শান্তি সমাবেশের উপস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights